Programming Tutorial , Android, Xml ,Java ,Php ,Mysql ,Html,CSS ,Ios,JavaScript & Networking, Internet,PC help Line & More... Free Video or Audio Download. For This Site Any Kinds Of Help You Can Also Contract: www.facebook/sattarcse or Email: sattar.mbstu@gmail.com, Skypee:sattar_cse , twitter:sattar_cse

Monday, July 21, 2014

Android calling App in android:

Android calling App in android:






Activity_call.xml
<RelativeLayoutxmlns:android="http://schemas.android.com/apk/res/android"
xmlns:tools="http://schemas.android.com/tools"
android:layout_width="match_parent"
android:layout_height="match_parent"
android:paddingBottom="@dimen/activity_vertical_margin"
android:paddingLeft="@dimen/activity_horizontal_margin"
android:paddingRight="@dimen/activity_horizontal_margin"
android:paddingTop="@dimen/activity_vertical_margin"
tools:context=".CallActivity">

<EditText
android:id="@+id/etNumber"
android:layout_width="wrap_content"
android:layout_height="wrap_content"
android:layout_alignParentTop="true"
android:layout_centerHorizontal="true"
android:layout_marginTop="158dp"
android:ems="10"
android:inputType="phone">

<requestFocus/>
</EditText>

<Button
android:id="@+id/etCall"
android:layout_width="wrap_content"
android:layout_height="wrap_content"
android:layout_below="@+id/etNumber"
android:layout_centerHorizontal="true"
android:onClick="call"
android:text="Call"/>

</RelativeLayout>
 
CallActivity.java
packagecom.sattar.callactivity;

importandroid.app.Activity;
importandroid.content.Intent;
importandroid.net.Uri;
importandroid.os.Bundle;
importandroid.view.View;
importandroid.widget.EditText;

public class CallActivity extends Activity {
                publicEditTextetNumber;

                @Override
                protected void onCreate(Bundle savedInstanceState) {
                                super.onCreate(savedInstanceState);
                                setContentView(R.layout.activity_call);
                                etNumber=(EditText) findViewById(R.id.etNumber);
                }

               
                public void call(View v) {
                                String number = etNumber.getText().toString();
                                Intent intent = new Intent(Intent.ACTION_CALL, Uri.parse("tel:"
                                                                +number));
                                startActivity(intent);

                               
                }
               

}

Sunday, July 20, 2014

১৪টি প্রশ্ন ইন্টারভিউয়ে আপনাকে বেকায়দায় ফেলে দিতে পারে

১৪টি প্রশ্ন ইন্টারভিউয়ে আপনাকে বেকায়দায় ফেলে দিতে পারে

 ইন্টারভিউয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি করা হয় বেশ কৌশল খাটিয়ে। সাধারণত এসব প্রশ্নের মাধ্যমে প্রার্থীর কাছে থেকে সেই সব তথ্য বের করার চেষ্টা করা হয় যা তারা লুকানোর চেষ্টা করছেন। হঠাৎ করেই এসব প্রশ্ন করে প্রার্থীকে বেকায়দায় ফেলে দিতে চান প্রশ্নকর্তারা, বললেন ‘রিজ্যুমি রাইটারস ইনক’-এর প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ক্যারিয়ার কোচ টিনা নিকোলাই।
তবে এসব প্রশ্নের বেশ বাজে দিকও রয়েছে বলে জানান টিনা। তিনি বলেন, অনেক সময়ই এসব প্রশ্নের জবাব হয়তো স্মার্টভাবে দিতে পারেন না প্রার্থীরা। ফলে সত্যিকার কাজের মানুষ হারানোর ভয় থাকে তাতে। এখানে জেনে নিন এমন ১৪টি কৌশলী প্রশ্ন।
১. একটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?
এ প্রশ্নের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব এবং তার ধরণ সম্পর্কে ধারণ নেওয়ার চেষ্টা করা হয়। তা ছাড়া নিজের সম্পর্কে আপনার ধারণা কী তাও বের হয়ে আসে।
এ প্রশ্নটির জবাব দেওয়া খুবই চ্যালেঞ্জিং। কারণ আপনি জানেন না এই চাকরিতে কী ধরনের ব্যক্তিত্বের প্রার্থী খোঁজা হচ্ছে। তা ছাড়া নিজের ব্যক্তিত্বের পুরোটা একটিমাত্র শব্দে বর্ণনা করাটাও অনেক কঠিন।
তাই এ প্রশ্নের জবাব দিতে হবে বেশ সাবধাণতার সঙ্গে, জানালেন ওয়ার্কপ্লেস এক্সপার্ট লিন টেইলর। চাকরির ধরনের ওপর ভিত্তি করে শব্দ নির্বাচন করতে হবে। অ্যাকাউনটেন্ট পদে চাকরির জন্য নিশ্চয়ই ‘ক্রিয়েটিভ’ বা ‘সৃষ্টিশীল’ শব্দটি ব্যবহার করবেন না। বর্তমানে বেশির প্রতিষ্ঠান এমন প্রার্থী খোঁজেন যারা দলবদ্ধ হয়ে কাজ করতে পারে এবং সততা, বিশ্বাযোগ্যতা এবং ত্যাগী মনোভাব সম্পন্ন হন।
২. যে পদের জন্য আবেদন করেছেন তাকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?
এ প্রশ্ন দিয়ে তারা আসলে জিজ্ঞাসা করছেন, আপনি কি অন্য কোনো চাকরির জন্য আবেদন করেছেন? এর মাধ্যমে বোঝার চেষ্টা করা হয় আপনি চাকরি খুঁজতে কতটা মনোযোগ দিয়েছেন। যখন কথা বেরোতে থাকবে, তখন বোঝা যাবে অন্যান্য কোন প্রতিষ্ঠানে কাজ করার আগ্রহ রয়েছে আপনার।
যদি বলেন যে শুধু এই চাকরিতেই আবেদন করেছেন তবে বড় ভুল করবেন। ধরে নেওয়া হবে আপনি মিথ্যা বলছেন। যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিচ্ছেন তার সম্পর্কে ইতিবাচক কথা বললে কর্তৃপক্ষ মনে করবে, শেষ পর্যন্ত হয়তো আপনি অন্য কোথাও সুযোগ পেয়ে ঢুকে যাবেন। অন্যদের সম্পর্কেও নেতিবাচক কথা বলা উচিত নয়।
এ ক্ষেত্রে সবচেয়ে ভালো জবাবটি এমন হতে পারে যে, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আপনি আবেদন করেছেন। তবে এখনো ঠিক করেনটি কোন পথে এগোবেন।
৩. আপনার তিনটি গুণ ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
এর জবাবে কর্তৃপক্ষ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন যে আপনার মাঝে দলবদ্ধ হয়ে কাজ করার যোগ্যতা রয়েছে কিনা। আবার দুর্বলতার মাঝেও সম্ভাবনা থাকার প্রয়োজন রয়েছে।
এ ক্ষেত্রে দুর্বলতা প্রকাশের বিষয়টি খুবই টেনশনের বিষয়। কারণ এমন দুর্বলতা না প্রকাশ পায় যা চাকরির জন্য আপনাকে অযোগ্য করে তোলে। তাই ভালো হয় যদি আগে থেকে এমন প্রশ্নের জবাব ঠিক করে নিয়ে চ্যালেঞ্জটাকে নিয়ে নেওয়া।
এ প্রশ্নের মাধ্যমে চাকরিদাতারা জানতে চান যে, আপনি কাজের জন্য ঠিক আছেন এবং আপনার দুর্বলতাগুলোও ভবিষ্যতে যোগ্যতা হ্রাস করবে না।
৪. আপনি কেন এখানে কাজ করতে চান?
এর মাধ্যমে জানতে চাওয়া হয় আপনার সবচেয়ে আগ্রহের বিষয়টি। এ ছাড়া এই চাকরি কতোটা প্রয়োজন তাও বুঝতে চান তারা।
নিঃসন্দেহে এখানে কাজ করার কয়েকটি কারণ রয়েছে আপনার। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এর গুরুত্বের ধারাবাহিকতা। এতে বোঝা যায় আপনার কাছে কোনো বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ।
এর মাধ্যমে চাকরিদাতারা বুঝতে চান আপনি তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কতটুকু জেনেছেন এবং বুঝেছেন। আরো বুঝতে চান, আপনি কি আসলে এই চাকরিই চান নাকি যেকোনো একটি হলেই চলবে।
৫. বর্তমান চাকরিটি কেন ছেড়ে দিতে চান?
এর মাধ্যমে আপনার সম্পর্কে নেতিবাচক দিকগুলো জানতে চাইবেন তারা। অন্য প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে তারা জানতে চাইবেন সেখানে কোনো সমস্যায় রয়েছেন কিনা অথবা চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা।
কেউ বলতে চান না কেনো তিনি বর্তমান চাকরিটি ছেড়ে দিতে চাইছেন। আবার অপছন্দনীয় চাকরির বিষয়েও কেউ বলতে চান না। যদি বুদ্ধিমত্তার সঙ্গে জবাব না দিতে পারেন, তবে চাকরির আশা বাদ দিতে হতে পারে আপনার।
এ প্রশ্নের জবাবে তারা আশা করবেন যে আপনি আসলে আরো চ্যালেঞ্জিং চাকরি খুঁজছেন। আপনার যে যোগ্যতা রয়েছে তার জন্য আরো ব্যাপক ক্ষেত্র ও সুযোগ দরকার- তেমনটাই দেখবে চান তারা।
৬. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে গর্বে করবেন আপনি?
এর মাধ্যমে জানতে চাওয়া হবে আপনি কোন বিষয়ের প্রতি আকর্ষণ বোধ করেন এবং কোন বিষয়ে আরো এগিয়ে যেতে চান। নিজের সফলতা পর গর্বিত বোধ করেন কিনা তাও বোঝার চেষ্টা করবেন তারা।
ভবিষ্যতে কোন ধরনের কাজ করতে আপনি বেশি আগ্রহ বোধ করবেন তা জানানো কঠিন। তাই নির্দিষ্ট কোনো বিষয় উপস্থাপন করা ঠিক নয়। এমন কিছু বলতে হবে যাতে বহুবিধ কাজের সমন্বয় থাকে।
জবাবের মাধ্যমে আপনার ইতিবাচক মনোভাব দেখতে চাইবেন তারা। এর মাধ্যমে উদ্যমশীলতা ফুটে উঠতে হবে। তারা দেখতে চাইবেন সফলতা অর্জনের প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে কিনা।
৭. কোন ধরনের সহকর্মী এবং বসদের সঙ্গে কাজ করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সফল হয়েছেন, কেন?
এর মাধ্যমে তারা বুঝতে চাইবেন অন্যের সঙ্গে আপনার দ্বন্দ্ব রয়েছে কিনা এবং তা কী ধরনের। দ্বিতীয়ত তারা বোঝার চেষ্টা করেন, আপনি সর্বোচ্চ সফলতার জন্য কিভাবে কাজ করেন।
অন্যের সঙ্গে কাজ করতে গিয়ে অসফল হওয়ার বিষয়ি বর্ণনা করতে গিয়ে সমস্যায় পড়বেন আপনি। আবার বসদের সমস্যা বর্ণনা করতে গিয়ে যদি এমন কিছু বলেন যা ইন্টারভিউয়ে উপস্থিত কোনো বসের বদ অভ্যাসের কথা তুলে ধরে, তবে তা একটা ঝামেলা।
এ প্রশ্নের জবাবে প্রশ্নকর্তারা খারাপের চেয়ে ভালো কথাই বেশি আশা করেন। তবে সবচেয়ে ভালো ইতিবাচক দিকগুলো শুরু করে ধীরে ধীরে নেতিবাচক দিকে যাওয়া। বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে আপনার রয়েছে এবং তা আপনি খুব ভালো মতোই পারেন, তাই বোঝাতে হবে জবাবে।
৮. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
এর মাধ্যমে তারা বুঝতে চাইবেন, নিজের একটি ব্যবসা সৃষ্টির গোপন ইচ্ছা আপনার রয়েছে কিনা। কারণ এমন মানুষকে তারা চাকরি দিতে চান না।
প্রত্যেক মানুষই তার কর্মজীবনের শুরুতে নিজের ব্যবসা স্থাপনের চেষ্টা করেন বা স্বপ্ন দেখেন অন্তত। তাই সরাসরি নাকচ করে দেওয়াটা উচিত হবে না। আবার কোনো এক সময় আপনার একটি ব্যবসা ছিলো বা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে রয়েছে তা প্রকাশ করাটাও ঝুঁকিপূর্ণ।
একজন স্বাধীন ব্যবসায়ী হওয়ার ইচ্ছা ছিলো আপনার তা প্রকাশ করা সমস্যা নয়। আবার এ ধরনের ইচ্ছা থাকলেও তা নিয়ে আপনার কোনো পরিকল্পনা নেই- বিষয়টিকে এভাবেই উপস্থাপন করা ভালো। এর জবাবে কর্পোরেট দুনিয়ায় কাজ করে আপনি কতোটা আনন্দ পান তাই শুনতে চান কর্তৃপক্ষ।
৯. যেকোনো একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেলে আপনি কোথায় চাকরি করতেন?
এর মাধ্যমে তারা জানতে চাইবেন বিশেষ কোনো কাজে এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি কেমন কর্মী। পাশাপাশি কাজের প্রতি আপনার দায়বদ্ধতাও প্রকাশ পাবে এতে।
এর জবাবে আপনি বেশি কথা বলতে গেলে এক সময় ধরা খেয়ে যাবেন। আপনার কথায় কিছু ভালো প্রতিষ্ঠান সম্পর্কে বাজে মন্তব্য চলে আসতে পারে। তাই নিজের সামান্য কিছু ধ্যান-ধারণা উপস্থাপন করুন।
১০. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কী করবেন?
এর একটিই অর্থ, তারা জানতে চান টাকা পেলে আপনি কি কাজ করতে চান কিনা চান না। এর জবাবে একজন কর্মী হিসেবে আপনার মতাদর্শ এবং লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানা যায়।
এটা অনেকটা অ্যাম্বুশের মতো। যদি বড় বড় অনকে কিছু করার তালিকা তুলে ধরেন তাহলে এই চাকরিটি আপনার প্রয়োজন নেই যদি অর্থ পেয়ে যান। তাই সাধারণ কিছু জবাব দিয়ে চুপ করে থাকাই ভালো।
তারা বুঝতে চান যে, এই কাজ বিষয়ে আপনি আগ্রহী এবং ভবিষ্যতে অর্থশালী হলেও এই কাজের প্রতি আগ্রহ কাজ করবে আপনার।
১১. আপনার বস বা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কী কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
এর মাধ্যমে আপনার নৈতিকতার কম্পাসটি সম্পর্কে ধারণা চান সবাই। বিশেষ কোনো মুহূর্তে আপনার সততা কীভাবে ধরে রাখবেন তাও বুঝতে চাইবেন তারা। আপনার বিচক্ষণতার গভীরতাও দেখার চেষ্টা করা হবে।
স্পর্শকাতর বিষয়গুলো আপনি কীভাবে নিয়ন্ত্রণ করেন তার জবাব বেরিয়ে আসবে। সেইসঙ্গে সাবেক অসৎ কোনো কর্মীর কথাও জানান দিয়ে ফেলতে পারেন। তাই এ ক্ষেত্রে একজন কূটনীতিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
এ ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের বাজে ইতিহাস না তুলে ধরে নিজের মতাদর্শকে স্পষ্ট করে তুলুন। এটাই দেখতে চাইবেন তারা। তা ছাড়া কোনো নাম বা প্রতিষ্ঠানকে উল্লেখ না করে এমন একটি ঘটনাকে গল্পের মতো করে আওড়ে যেতে পারেন।
১২. আপনার সঙ্গে কাজ না করতে চাওয়ার একটি কারণ বলতে পারেন?
এখানে ব্যক্তিত্বের একটি খারাপ দিক সম্পর্কে জানতে চাইবেন তারা। আর যদি মিথ্যা বলেন, তবে তা প্রমাণ হবে ভবিষ্যতে।
যদি সরাসরি বলেন যে এমন কোনো কারণ নেই, তবে প্রশ্নকর্তাকে অপমান করা হলো এমন প্রশ্ন করার জন্য। তাই নিজের সমস্যাকে সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে উত্থাপন করুন।
জবাব এমন হতে পারে, আসলে সব সময় যে আমার সঙ্গে কাজ করতে সবার ভালো লাগবে তা নয়। বিশেষ করে কাজের যখন সময় বেঁধে দেওয়া থাকে তখন….।
১৩. এত দিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
অনেক সময়ই নিজেকে নির্দোষ না প্রমাণ করা পর্যন্ত আপনাকে দোষী বলেই ধরা হবে। এই প্রশ্নের মাধ্যমে বুঝতে চাওয়া হবে, আপনি নিজের বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল কিনা।
পেশাজীবনে আপনার স্থিতিস্থাপকতা সম্পর্কে বলতে হবে এর জবাবে।
প্রতিষ্ঠান দেখতে চাইবে বেকার অবস্থাতেও আপনি কোনো না কোনো কাজে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। অন্তত একটি চাকরি খুঁজতেই যে আপনি ব্যস্ত ছিলেন তা বোঝাতে হবে তাদের।
১৪. এই ইন্টারভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?
যদি অন্য কোনো চাকরিতে বর্তামান থাকেন তবে তারা জানতে চাইবেন অফিসকে কী বলে আপনি এখানে এসেছেন। এ ক্ষেত্রে আপনার সততার উদাহরণ দেখতে চাইবেন তারা।
বর্তমান বসকে ফাঁকি দিয়ে এখানে এসেছেন বলাটাও ঝামেলা। আবার সরাসরি একটি মিথ্যা বলাটাও অস্বস্তিকর।
এ ক্ষেত্রে তারা দেখতে চাইবেন, আপনি বর্তমান চাকরিকে অবশ্যই আগে প্রাধান্য দিচ্ছেন। অথবা নিজের যোগ্যতার প্রদর্শনে আরো বড় ক্ষেত্র চাইছেন।

এটিএম কার্ড ছাড়াই বুথ থেকে টাকা উত্তোলনের সুযোগ

এটিএম কার্ড ছাড়াই বুথ থেকে টাকা উত্তোলনের সুযোগ



আমাদের অনেক সময় জরুরী কাজে বেশি টাকার দরকার হয়। ঠিক ঐ সময় মানিব্যাগে হাত দিয়ে দেখলেন পর্যাপ্ত টাকা নাই আবার সঙ্গে এটিএম কার্ডটি ও বাসা থেকে নিয়ে আসতে ভুলে গেছেন। একেই বলে মরার উপরে খাঁড়ার ঘা।
এ রকম ঘটনা মাঝে মাঝেই আমাদের জীবনে ঘটে থাকে। আর এ ধরনের পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় মনে হয়। এই রকম সমস্যার সমাধানের জন্য বিশেষ চিন্তা-ভাবনা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। যেখানে কার্ড ছাড়াও অ্যাকাউন্ট হোল্ডারের নির্দেশ অনুযায়ী দেশের যে কোনও প্রান্তে, যে কোনও ব্যক্তি এটিএম কার্ড ছাড়া টাকা তুলতে পারবেন।
যার নামে এটিএম কার্ড রয়েছে প্রথমে তাকে নেট ব্যাংকিং-এর সাহায্যে টাকা যিনি তুলবেন তার নাম, মোবাইল নম্বর ও শহরের নাম লিখতে হবে। এর পর ব্যাংক থেকে কার্ড হোল্ডারের কাছে এসএমএসে একটি কোড পাঠানো হবে। এই কোডটি যিনি টাকা তুলবেন তাকে পাঠাতে হবে। টাকা তোলার জন্য এই কোডটি এটিএম মেশিনে টাইপ করার পর তার মোবাইলে আরও একটি কোড আসবে। এই দু’টি কোড এক সঙ্গে এটিএম মেশিনে Enter করলে টাকা তোলা যাবে।
রিজার্ভ ব্যাঙ্কের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও গ্রামে-গঞ্জে মানুষ হঠাৎ বিপদে পড়লে মহাজনের কাছ থেকে টাকা ধার করেন। এই ব্যবস্থা চালু হলে গ্রামের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। এর সাহায্যে দূরের কোনও আত্মীয়ের কাছে ও সাহায্য হিসাবে টাকা পাঠাতে পারবেন। ভারতে এখন ৪০ কোটি মানুষ এটিএম কার্ড ব্যবহার করেন। কিন্তু মোবাইল ব্যবহার করেন প্রায় ৯০ কোটি মানুষ। ফলে এই ব্যবস্থা বেশ কার্যকরী হবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।
বাংলাদেশের কোন ব্যাংক এখন ও এই সিস্টেম চালু করে নাই মনে হয়। আশা করতেছি খুব তাড়াতাড়ি এই সুবিধা চালু করে দিবে এবং আমরা ও কার্ড ভুলে বাসাই রেখে আসার বিপদ থেকে রক্ষা পাবো :)
ভালো থাকবেন সবাই।

ফ্রী ভিসায় বাংলাদেশ থেকে যেসব দেশে ঘুরে বেরাতে পারবেন

বিনা ভিসায় বাংলাদেশ থেকে যেসব দেশে মজা করে ঘুরে বেরাতে পারবেন

http://sattarblogs.blogspot.com/

বিনা ভিসায় বিদেশ ভ্রমণ করা যাবে এমন কথা শুনলে সবাই আশ্চর্য হবেন। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। বিনা ভিসায় বিদেশে ভ্রমণ করা সম্ভব, এমনকি বাংলাদেশী পাসপোর্ট নিয়েও, আসুন বিস্তারিত জানি।
ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:
  • এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা)
  • শ্রীলংকা (৩০ দিন)আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস)
  • মালাউই (৯০ দিন)
  • সেশেল (১ মাস)
  • আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন)
  • হাইতি (৩ মাস)
  • গ্রানাডা (৩ মাস)
  • সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস)
  • সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
  • টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
  • মন্টসের্রাট (৩ মাস)
  • ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)
  • ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
  • কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
  • নাউরু (৩০ দিন)
  • পালাউ (৩০ দিন)
  • সামোয়া (৬০ দিন)
  • টুভালু (১ মাস)
  • নুউ (৩০ দিন)
  • ভানুয়াটু (৩০ দিন)
  • মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:
  • এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
  • জর্জিয়া (৩ মাস)
  • লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
  • মালদ্বীপ(৩০ দিন)
  • মাকাউ (৩০ দিন)
  • নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
  • সিরিয়া (১৫ দিন)
  • পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
  • আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)
  • মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
  • মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
  • টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
  • উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।
এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে Google এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। সব দেশের এম্বেসির ই ওয়েবসাইট আছে, সেখান থেকেও তথ্য যাচাই করে নিতে পারেন। ভিন্ন ভাষাই হলে Google Translator ব্যবহার করুন।
তাহলে আর দেরি কেন ? আজই বেরিয়ে পড়ুন পৃথিবী ভ্রমনে :)

অনলাইনে ইনকাম করার সহজ ৩টি টিপস

অনলাইনে ইনকাম করার সহজ ৩টি টিপস :

যেহেতু এই আর্টিকেলটি পড়ছেন সুতরাং ইন্টারনেট কানেকশন সহ আপনার একটি কম্পিউটার আছে। নিশ্চয়ই শুনেছেন অনেক বন্ধুরা অনলাইনে কাজ করে ডলার ইনকাম করছে। আপনার কি কখনো ইচ্ছা হয়না ডলার ইনকাম করার? তাহলে আসুন আমার সাথে। আমি এখানে খুবই সংক্ষিপ্তভাবে ২০১৪ সালের সেরা ৩টি অনলাইন আরনিং এর আইডিয়া শেয়ার করেছি যা আপনার সামান্য কাজে লাগতে পারে।
১. অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা:
আপনার নিজস্ব কোন প্রোডাক্ট যদি থাকে তাহলে আপনি সহজেই তা অনলাইনে সেল করে দিতে পারেন। নিজস্ব কোন প্রোডাক্ট নেই? তাতে কি? ঢুকে পড়ুন EBay অথবা Amazon সাইটে সেল করুন অন্যের প্রোডাক্ট আর ইনকাম করুন ডলার। বাংলাদেশের কিছু সাইটেও চেষ্টা করে দেখতে পারেন যেমন: apnardeal.com,akhoni.com ইত্যাদি।
২. আপনার অভিজ্ঞতা বিক্রি করুন:
অনেকেই প্রশ্ন করবেন অভিজ্ঞতা আবার কিভাবে বিক্রি করব? চিন্তার কোন কারন নেই। অনলাইনে অনেক সাইট আছে যেখানে আপনার অভিজ্ঞতা বিক্রি করতে পারেন। এরকম কিছু সাইট হল: oDesk, Elance, Freelancer, Microworker ইত্যাদি। যদি আপনার Data Entry, Web Research, Article Writing, Social Media Marketing, SEO, Blogging, Web Design অথবা অন্য কোন কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আজকেই একটি একাউন্ট খুলুন আর কাল থেকেই শুরু করুন অনলাইন আরনিং।
৩. ব্লগিং:
ব্লগিং হচ্ছে সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য মাধ্যম। তবে একটা ব্লগ দাঁড় করাতে অনেক পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। ব্লগিং শুরুর আগে এর আগা থেকে মাথা সব কিছু জেনে শুরু করবেন তাছাড়া সাফল্য আসবেনা।
অনেকেই মনে করেন কিছু টাকা খরচ না করলে অনলাইনে আয় করা যায় না। আপনার ধারনা ভুল। অনলাইনে আয় করার জন্য শুধু প্রয়োজন অভিজ্ঞতা আর কঠোর পরিশ্রম করার সামর্থ। আপনার কি পরিশ্রম করার সামর্থ আছে? তাহলে আজই শুরু করুন।
ধন্যবাদ।http://sattarblogs.blogspot.com/


Saturday, July 19, 2014

Android Sppiner & Auto Compleate Text View Tutorial

Android Sppiner & Auto Compleate Text View Tutorial




MainActivity.java
package com.sattar.spiner;

import android.app.Activity;
import android.os.Bundle;
import android.view.View;
import android.widget.AdapterView;
import android.widget.AdapterView.OnItemSelectedListener;
import android.widget.ArrayAdapter;
import android.widget.AutoCompleteTextView;
import android.widget.Spinner;
import android.widget.Toast;

public class MainActivity extends Activity {
                // View Object
                private Spinner spnDayOfWeak;
               

                // data Source
                private static String[] days = { "Satday", "Sunday", "Monday", "TueDay",
                                                "WedDay", "TriDay", "FriDay" };
                // adapter

                ArrayAdapter<String> adapter;
               

                @Override
                protected void onCreate(Bundle savedInstanceState) {
                                super.onCreate(savedInstanceState);
                                setContentView(R.layout.activity_main);
                                // days=getResources().getStringArray(R.array.day_Of_Weak);

                                spnDayOfWeak = (Spinner) findViewById(R.id.etSpnDayOfWeak);

                                adapter = new ArrayAdapter<String>(MainActivity.this,
                                                                android.R.layout.simple_spinner_item, days);
                                spnDayOfWeak.setAdapter(adapter);
                               
                                spnDayOfWeak.setOnItemSelectedListener(listener);

                }

                OnItemSelectedListener listener = new OnItemSelectedListener() {

                                @Override
                                public void onItemSelected(AdapterView<?> parent, View v, int position,
                                                                long id) {
                                                // TODO Auto-generated method stub
                                                Toast.makeText(
                                                                                getApplicationContext(),
                                                                                "Item Selected With Index" + position + "Item"
                                                                                                                + days[position], Toast.LENGTH_LONG).show();

                                }

                                @Override
                                public void onNothingSelected(AdapterView<?> parent) {
                                                // TODO Auto-generated method stub

                                }
                };

                public void test(View v) {

                                int selected = spnDayOfWeak.getSelectedItemPosition();

                                Toast.makeText(
                                                                getApplicationContext(),
                                                                "Item Selected With Index" + selected + "Item" + days[selected],
                                                                Toast.LENGTH_LONG).show();

                }

}

Activity_main
<RelativeLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
    xmlns:tools="http://schemas.android.com/tools"
    android:layout_width="match_parent"
    android:layout_height="match_parent"
    android:paddingBottom="@dimen/activity_vertical_margin"
    android:paddingLeft="@dimen/activity_horizontal_margin"
    android:paddingRight="@dimen/activity_horizontal_margin"
    android:paddingTop="@dimen/activity_vertical_margin"
    tools:context=".MainActivity" >

    <Spinner
        android:id="@+id/etSpnDayOfWeak"
        android:layout_width="fill_parent"
        android:layout_height="wrap_content"
        android:layout_alignParentRight="true"
        android:layout_alignParentTop="true"
        android:layout_marginTop="36dp" />

    <Button
        android:id="@+id/btnTest"
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:layout_alignLeft="@+id/etSpnDayOfWeak"
        android:layout_below="@+id/etSpnDayOfWeak"
        android:layout_marginTop="14dp"
        android:onClick="test"
        android:text="Test" />

    <AutoCompleteTextView
        android:id="@+id/etAcTView"
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:layout_alignParentLeft="true"
        android:layout_centerVertical="true"
        android:ems="10"
        android:completionThreshold="1"
        android:text="" >

        <requestFocus />
    </AutoCompleteTextView>

</RelativeLayout>


Tuesday, July 15, 2014

Android Scroll View

Android Scroll View


<ScrollView
    xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
    android:layout_width="fill_parent"
    android:layout_height="fill_parent"
    android:fillViewport="true"> <!--IMPORTANT otherwise backgrnd img. will not fill the whole screen -->

    <RelativeLayout
        android:layout_width="match_parent"
        android:layout_height="wrap_content"
        android:paddingBottom="@dimen/activity_vertical_margin"
        android:paddingLeft="@dimen/activity_horizontal_margin"
        android:paddingRight="@dimen/activity_horizontal_margin"
        android:paddingTop="@dimen/activity_vertical_margin"
        android:background="@drawable/background_image"
    >

    <!-- Bla Bla Bla i.e. Your Textviews/Buttons etc. -->
    </RelativeLayout>