Tuesday, October 29, 2013

পৃথিবীতে বোধহয় সেই বেশি কষ্ট পায় যে নিজের দুঃখগুলো কোন বন্ধুর সাথে ভাগাভাগি করতে পারে না।

আনন্দ-কান্না গুলো ভাগাভাগির জন্যে আমাদের প্রত্যেকের অন্ততপক্ষে একজন হলেও বন্ধু থাকা দরকার।

আমিতো বন্ধুদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করিই। মাঝে মাঝে রাতে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিই।
তখন বন্ধু সান্ত্বনা দেয় "দোস্ত কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে।"
আমি বন্ধুর কথামত কিছুক্ষণ কান্নাকাটি করে চুপ হয়ে যাই। তারপরে দেখি বন্ধুর কথামত সব ঠিক হয়ে যায়।

আমাদের বেদনাগুলো আমাদের কুড়ে কুড়ে খাবে যদি সেগুলো নিয়ে সবসময় পড়ে থাকি।

No comments:

Post a Comment

বার্তা থেকে মন্তব্য